শিরোনাম ::
শিরোনাম ::

সরকারের মধ্যেই ‘এস আলম’ ও ‘সালমান এফ রহমান’ হওয়ার প্রতিযোগিতা

সরকারের মধ্যেই ‘এস আলম’ ও ‘সালমান এফ রহমান’ হওয়ার প্রতিযোগিতা
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছায়া বাজেট কমিটির উদ্যোগে “বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট: কর্মসংস্থান ও বিনিয়োগ সংস্কারে অগ্রাধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আগামীর বাজেটে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের ভেতরেই নতুন করে ‘এস আলম’ ও ‘সালমান এফ রহমান’ হওয়ার প্রতিযোগিতা তৈরি হয়েছে।

তিনি বলেন, “সরকার আমাদের প্রত্যাশা পূরণ করবে—এমন আশা কম। অতীতে সংসদে বিরোধী দলের আলোচনা পাশ কাটিয়ে সরকার নিজেদের মতো আইন পাস করেছে। সেই অভিজ্ঞতা থেকেই আমরা ছায়া বাজেট প্রণয়ন করছি।”

নাহিদ ইসলাম আরও বলেন, দেশ এখন একটি সংস্কারমুখী, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী বাজেটের অপেক্ষায় রয়েছে। কিন্তু জাতীয় ঐক্যের অভাব এবং রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় অর্থনৈতিক সংস্কারের পথ বাধাগ্রস্ত হয়েছে।

তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে ব্যাংকিং খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাট হয়েছে। প্রভাবশালী কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছে এবং ঋণখেলাপি হয়েছে।

তিনি বলেন, “বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা—এই সংস্কৃতি বন্ধ হবে। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকারের ভেতরেই কে ‘এস আলম’ হবে, কে ‘সালমান এফ রহমান’ হবে—এ নিয়ে প্রতিযোগিতা চলছে।”

নাহিদ ইসলাম বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের আগে দেশীয় ব্যবসায়ীদের আস্থা অর্জন জরুরি। দেশীয় উদ্যোক্তারা যদি আস্থাহীনতায় ভোগেন, তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ আনয়নে মুহাম্মদ ইউনূস যে সক্ষমতা দেখিয়েছেন, বর্তমান সরকার এখনো তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি। এমনকি আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকেও কাঙ্ক্ষিত সহায়তা পাওয়া যাচ্ছে না।

ব্যবসায়ীদের আস্থা অর্জনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বড় করপোরেট গোষ্ঠীকে ঋণ দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং ক্ষুদ্র ও সৎ উদ্যোক্তাদের সহায়তা বাড়াতে হবে।

সবশেষে তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট কোনো একক সরকারের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এজন্য সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

 

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন