ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালন
মেসবাহউল আলম দিনার
১২মে (মঙ্গলবার) সকালে ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অত্র হাসপাতালের সুপারিনটেনডেন্ট অধ্যাপক ডাক্তার মোঃ হাসানুজ্জামান এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহীর স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার সালমা আজুমান্দ বানু। ইসলামী ব্যাংক হাসপাতালে কর্মরত নার্সদের অংশগ্রহণে- র্যালিটি লক্ষীপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে- হাসপাতালের কনসাল্টেশন সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- নার্সিং একটি মহান পেশা এ পেশায় যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। ডাক্তারগন রোগীর চিকিৎসা দেন কিন্তু নার্সগন রোগীর সেবার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলেন। এজন্য রোগীর সেবার মাধ্যমে নার্সদের পরকালে জান্নাত পাওয়াও সহজ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাক্তার মোঃ হাসানুজ্জামান বলেন- নার্সের জনক ফ্লোরেন্স নাইটিংগেল ১৮২০ সালের ১২ই মে ইতালিতে জন্মগ্রহণ করেন। নার্সিংয়ে ফ্লোরেন্স নাইটিংগেলের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৪ সালের ১২ই মে হতে দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
ড. মোহাঃ আব্দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাসপাতালের সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট আবু সাঈদ মোহাম্মদ মামুন। আরও বক্তব্য রাখেন- নিয়ার মেডিকেল অফিসার ডাক্তার রওশন আক্তার বানু, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাঃ মাহ-মুদ-উল হাসান, হিসাব বিভাগের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান ও মোঃ আব্দুল মালেক। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নার্সিং সুপারভাইজার মোসাঃ সায়মা খাতুন, সিনিয়র স্টাফনার্স মোসাঃ মায়শা জান্নাত, আয়েশা পারভিন, মুস্তাকিম আলী, শাকিলা খাতুন, মাসুদ রানা প্রমূখ।
