শিরোনাম ::
শিরোনাম ::

বেতাগীর কাউনিয়ায় হামের থাবা, প্রাণ গেল এক শিশুর

বেতাগীর কাউনিয়ায় হামের থাবা, প্রাণ গেল এক শিশুর
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 মোঃ সোহেল রানা ( বরগুনা )

বরগুনার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দীনের ৮ মাস বয়সী একমাত্র পুত্র আয়ান হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

পরিবার সূত্রে জানা যায়, হাম রোগে আক্রান্ত হওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২ জুন ২০২৬) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

শিশু আয়ানের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে বাবা-মা ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। মরদেহ বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী শেষ শ্রদ্ধা জানান।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশুটির মৃত্যুতে কাউনিয়া এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।‌

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন