সিরাজগঞ্জের সলঙ্গায় ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণ
সিরাজগঞ্জের সলঙ্গায় ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা-র ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন, ট্যাগ অফিসার সোহেল আরমান, ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম শহীদ, শরিফুল ইসলাম, আব্দুল বারিক, আব্দুল খালেক, সুজন, ওয়ার্ড সদস্য নাজমা, আফরোজা ও হাওয়া খাতুনসহ অনেকে।
এছাড়াও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ২ হাজার ৭৬০টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ট্যাগ অফিসারসহ সকলের উপস্থিতিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছর সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা প্রদান করা হয়। এতে নিম্ন আয়ের পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পায়।
চাল পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
