শিরোনাম ::
শিরোনাম ::

চিরিরবন্দরে বিশ্ব মা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের লিখনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

জনভূমি বার্তা নিউজ
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 



মোঃ সাব্বির হোসেন চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি


বিশ্ব মা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ এর আয়োজনে দিনাজপুরের চিরিরবন্দরে সাতনালা দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে “মা” বিষয়ক ৩০০ শব্দের লিখনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের লিখনীতে মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, আনুগত্য ও আত্মত্যাগের নানা দিক অত্যন্ত আবেগঘনভাবে তুলে ধরে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের লেখায় মায়ের প্রতি সন্তানের হৃদয়ের অনুভূতি ও পারিবারিক মূল্যবোধের প্রতিফলন ঘটে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জুবায়ের রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “মা একজন সন্তানের প্রথম শিক্ষক। মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই একজন মানুষ মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এম জে রফিক। তিনি বলেন, “মাকে নিয়ে লেখালেখি ও সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক চর্চা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উপস্থিত ছিলেন 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী আশুতোষ রায় ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।

বিচারক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: জুবায়ের রহমান পরিচালক রিয়াজুল মদিনা ইসলামিক স্কুল ও উপস্থিত ছিলেন এ এম জে রফিক পরিচালক রংরেখা একাডেমি ও সহকারী শিক্ষক আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল। নিলীমা রায় পারভীন আক্তার 


বসুন্ধরা শুভসংঘের সভাপতি : মো: মোস্তাকিম আল হাসনাত 

সাধারণ সম্পাদক মো: শাহারিয়া সরকার সহ অন্যান্য সদস্যরা।

This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন