শিরোনাম ::
শিরোনাম ::

অটোরিকশা চালক নিহত নাঈম ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা করলেন জামায়াত নেতা ড. আব্দুস সামাদ

জনভূমি বার্তা নিউজ
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


ফারুক আহমেদ, সিরাজগঞ্জ:

গত শনিবার রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সাবেক জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য গণমানুষের প্রাণের নেতা প্রফেসর শায়েখ মাওলানা আলহাজ্ব মোহাম্মদ ড. আব্দুস সামাদ মালতী নগর গ্রামের সন্ত্রাসীদের হাতে নিহত দিন মজুর ও অসহায় অটোরিকশা চালক নাঈম ইসলামের বাড়িতে গিয়ে তার চার বছরের এতিম বাচ্চার খোঁজ খবর নেন এবং তার হাতে নগদ কিছু টাকা তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ও ৩নং ধুবিল ইউনিয়ন সভাপতি ড. মোঃ জহুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ সিরাজী, প্রচার সম্পাদক ডা আক্তার হোসেন, অফিস সম্পাদক আবুল কাশেম এবং ওয়ার্ড সভাপতি মাওলানা ইব্রাহিম হোসেন সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দের ও স্থানীয় লোকজন।জামায়াতে নেতা প্রফেসর শায়েখ ড. আব্দুস সামাদ শোকাহত পরিবারকে মহান আল্লাহর দরবারে বিচার প্রার্থনা সহ ধৈর্য ধারণ করার আহ্বান জানান, সেই সাথে ন্যায় বিচারের সার্থে তিনি সরকারের কাছে খুনিদেরকে গ্রফতার করে জোরালো ভাবে বিচারের দাবি করেন। এইসময়ে নিহতের মা বলেন, আমার মত আর কোন মায়ের কোল যেন খালি না হয়। " এসময় তিনি আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন। নিহতের স্ত্রী খাদিজা বলেন, আমার সন্তানের মত আর কোন সন্তান যেন এতিম না হয়"এই আকুতি জানিয়ে স্বামী হত্যার বিচার চায় তিনি। 

পরিকল্পিত ভাবে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য দুবৃত্তরা নাঈকে হত্যা করে রায়গঞ্জ উপজেলার নিমগাছি খৈচালা বিল এলাকা থেকে তার গলাকাটা লাশ গত বুধবার সকালে উদ্ধারের পর থেকে এখনো এলাকাজুড়ে থমথমে ভাব বিরাজ করছে এবং দ্রুত বিচার নিশ্চিতির দাবিতে সাধারণ মানুষদেরতীব্র ক্ষোভ বিরাজ করছে।

This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন