শিরোনাম ::
শিরোনাম ::

চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা

জনভূমি বার্তা নিউজ
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 



মো: সাব্বির হোসেন চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি: 


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুলু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে পি'টি'য়ে হ'ত্যা'র অভিযোগ উঠেছে পরিবারেরই আরেক ছেলের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১২মে) উপজেলার ফতেজাংপুর পলাশবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুলু মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে অভিযুক্ত ছেলে তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালান। এতে দুলু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তার অপর ছেলে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।


ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন