শিরোনাম ::
শিরোনাম ::

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


নাটোরে নলডাঙ্গা উপজেলা-এ মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ চলাচল এবং বিভিন্ন জনদুর্ভোগের বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। উপস্থিত কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, নলডাঙ্গা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান সুজন, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, সাবেক নলডাঙ্গা পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখসহ মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন