শিরোনাম ::
শিরোনাম ::

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ ,আটক ২

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 



কক্সবাজারে অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শুক্রবার (২২ মে ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে কক্সবাজার সদর থানার সুগন্ধা সৈকত সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,

“মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন