শিরোনাম ::
শিরোনাম ::

লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

লালমনিরহাট প্রতিনিধি | লালমনিরহাট

লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হৃদয় (২৬) নামে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৮) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) দুপুরে বাবুপাড়া এলাকার গাউছিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত হৃদয় ওই এলাকার এরশাদ হাওলাদের ছেলে।

অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে উম্মে জান্নাত সাথী প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু দিয়ে স্বামী হৃদয়ের গলা কাটার চেষ্টা করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

━━━━━━━━━━━━━━━
📢 জনভূমি বার্তা
📰 মাটি ও মানুষের খবর

Top of Form

 

Bottom of Form

 

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন