শিরোনাম ::
শিরোনাম ::

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
প্রকাশিত: | হালনাগাদ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ২৭ মে পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজ এক জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে।

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ মে বিভিন্ন মুসলিম দেশে জিলহজ মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হতে পারে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে বিশ্বের অধিকাংশ দেশে ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন