শিরোনাম ::
শিরোনাম ::

উখিয়ায় বিজিবি’র হাতে ৪০,০০০ পিস ই/য়া/বা/সহ এক মাদক কারবারী গ্রেপ্তার

প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:


মঙ্গলবার (১২ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, অদ্য ১২ মে ২০২৬ তারিখ আনুমানিক ১৯৫০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার বিআরএম-১৮ এবং বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে ক্যারেঙ্গাঘোনা নামক স্থান দিয়ে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে ০১ জন বাংলাদেশী নাগরিককে প্রবেশ করতে দেখা যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল মোঃ আলমগীর (১৮), পিতা-মোঃ আলী আকবর, গ্রাম-ক্যারেঙ্গাঘোনা, ডাকঘর-হোয়াইক্যং, থানা-টেকনাফ এবং জেলা-কক্সবাজারকে চ্যালেঞ্জ করলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দলের সদস্যরা দৌড়ে তাকে আটক করে এবং তার হাতে থাকা ০৪ কার্ট অর্থাৎ ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে। উক্ত ব্যক্তিকে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।


উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন