উখিয়ায় সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ ২০২৬ শুভ উদ্বোধন
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি
উখিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে উখিয়া উপজেলা খাদ্য গুদাম কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামানশিস সরকার, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু নাঈম ভূঁইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানসহ খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজাপালং ইউনিয়নের কৃষক মোহাম্মদ শাহজাহান ৩ মেট্রিক টন এবং মোহাম্মদ মিজান ৩ মেট্রিক টন ধান সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে খাদ্য গুদামে সরবরাহ করেন এবং বিল গ্রহণ করেন।
উখিয়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) জানান, কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরকারি নিয়ম অনুযায়ী ধান সংগ্রহ কার্যক্রম আগামী আগস্ট মাস পর্যন্ত অব্যাহত থাকবে।
