শিরোনাম ::
শিরোনাম ::

বাল্যবিবাহ রোধে মানবিক উদ্যোগ শেরপুরে কিশোরীর পাশে জেলা প্রশাসন

বাল্যবিবাহ রোধে মানবিক উদ্যোগ শেরপুরে কিশোরীর পাশে জেলা প্রশাসন
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 

বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী এলাকার মাতৃহীনা কিশোরী শিখা রবি দাসের বাল্যবিবাহ বন্ধ করে তার পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন।

গত ৯ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন শিখা রবি দাসের শিক্ষাজীবন অব্যাহত রাখতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে জেলা প্রশাসন ফাউন্ডেশনের মাধ্যমে একটি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিশুর শিক্ষা গ্রহণ, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। বাল্যবিবাহ কোনো শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না; বরং শিক্ষা ও সচেতনতার মাধ্যমেই তাদের সম্ভাবনার বিকাশ সম্ভব।

তিনি আরও জানান, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার প্রসার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন