শিরোনাম ::
শিরোনাম ::

জাতীয় কোরআন প্রতিযোগিতায় দেশ সেরা নালিতাবাড়ির রাফি ও তাসনিম

জাতীয় কোরআন প্রতিযোগিতায় দেশ সেরা নালিতাবাড়ির রাফি ও তাসনিম
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আল রাফী। একই প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছেন একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাসনিম জামিল।

এদিকে একই মাদ্রাসার শিক্ষার্থী তাসনিম জামিল জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করেছেন। তাঁর বাড়ি উপজেলার তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকায়। তাঁর পিতার নাম নুরুল আমিন।

দারুত তাকওয়া মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা ত্বহা হুসাইন মাদানী বলেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। আমরা যেমন চেষ্টা করেছি, তার চেয়েও বেশি মেহনত করেছে আল রাফী ও তাসনিম জামিল। এ কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

দুই শিক্ষার্থীর এ সাফল্যে মাদ্রাসা, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পরে ২৩ জুন মঙ্গলবার রাতে তাঁরা নালিতাবাড়ী ফিরে এলে তাঁদেরকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয়রা।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন