ফুলবাড়ীয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে গৌরীপুর মহল্লার সড়ক সংস্কার কাজ শুরু
ফুলবাড়ীয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে গৌরীপুর মহল্লার সড়ক সংস্কার কাজ শুরু
ফুলবাড়ীয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের গৌরীপুর মহল্লা মসজিদের সামনের দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কটির সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের জানা যায়, এই সড়কটি দিয়ে প্রতিদিন একাডেমি উচ্চ বিদ্যালয় ও জায়েদা মডেল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
এলাকাবাসী জানান, সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক বেশি সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।
স্থানীয়রা আরও বলেন, এলাকার উন্নয়নে যারা আন্তরিকভাবে কাজ করছেন, তাদের প্রতি তারা কৃতজ্ঞ। পাশাপাশি ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একসাথে কাজ করলে এই ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত এলাকায় পরিণত করা সম্ভব হবে।
