প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ঘুমন্ত দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা, টিনের বেড়া কেটে প্রাণে বাঁচলেন স্বামী-স্ত্রী
ঘুমন্ত দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা, টিনের বেড়া কেটে প্রাণে বাঁচলেন স্বামী-স্ত্রীটাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে ঘরের বাইরে থেকে শেকল দিয়ে আটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে দা দিয়ে টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে আসেন তারা। এ ঘটনায় লাল মিয়া (৫০) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লাল মিয়া জানান, রাতে তার স্ত্রী বেগম আক্তার ঘরের চারপাশে আগুন দেখতে পান। পরে তিনি তাকে ঘুম থেকে ডেকে তোলেন। আগুনের বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত দরজা খুলে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু দরজা খুলতে গিয়ে দেখেন, বাইরে থেকে শেকল দিয়ে ঘরটি আটকে দেওয়া হয়েছে
জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
