শিরোনাম ::
শিরোনাম ::

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


জুবায়ের আহমেদ রাসেল :- পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি ১৪৪৮ হিজরির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক মো. ছফিউল্যাহ।


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফাতেমা পারভীন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোখলেছুর রহমান এবং উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আতিকুর রহমান।


বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের আহ্বান জানান।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন