শিরোনাম ::
শিরোনাম ::

শেরপুরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এমপি রাশেদুল ইসলামের চেক বিতরণ

প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 



জুবায়ের আহমেদ রাসেল :-শেরপুর-১ (সদর) আসনের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর সদর উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, শহর সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার প্রমুখ। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


চেক হস্তান্তরকালে সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন