শিরোনাম ::
শিরোনাম ::

শেরপুরে হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত

প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 



জুবায়ের আহমেদ রাসেল :- শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় প্রধান অভিযুক্ত আরাফাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে শহরের পুরাতন হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর ধারালো খুর/ছুরি দিয়ে হামলা চালায় আরাফাত। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।


পরে ঘটনার তদন্তে অভিযান চালিয়ে শনিবার রাতে পুরাতন হাসপাতাল গেট এলাকা থেকে আরাফাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


৬ সেপ্টেম্বর (রোববার) জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।


স্থানীয়দের অভিযোগ, গ্রেফতারকৃত আরাফাত দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। এর আগে হাসপাতালের এক নার্সকে উত্ত্যক্ত করার অভিযোগেও সে গ্রেফতার হয়ে কারাগারে ছিল বলে জানা গেছে। এছাড়া সম্প্রতি নেশাগ্রস্ত অবস্থায় নিজের মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন অপরাধে জড়িত থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে আরাফাত। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।


এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে হাসপাতাল এলাকায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।


জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন