শিরোনাম ::
শিরোনাম ::

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় গাড়ির চালক নাজমুল হককে (৩৭) আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়ার (র.) মাজারসংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকালে র‍্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। পরে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী সড়কে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, আটক চালক ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন