শিরোনাম ::
শিরোনাম ::

আমতলীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে উদ্ধার ৮ পিস ইয়াবা

প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।


বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে আমতলী থানাধীন ২নং কুকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণনগর এলাকার কুতুবপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আবু হানিফ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাসির হাওলাদারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. মনির মাদবর (৩০) নামে এক যুবককে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আটক মনির মাদবর উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী এলাকার বাসিন্দা। তিনি আরশেদ মাদবরের ছেলে।


পরে আটক আসামিকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট-০৩, আমতলী, বরগুনার আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।


এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে আমতলী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন