শিরোনাম ::
শিরোনাম ::

আন্তর্জাতিক যাদুঘর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক যাদুঘর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: | হালনাগাদ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

প্রতি বছর ১৮ মে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক যাদুঘর দিবস (International Museum Day)। যাদুঘরের গুরুত্ব ও অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৭ সাল থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (ICOM)-এর আহ্বানে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

এই উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামে বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর-এর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি, কবি ও সাংবাদিক মো. আরফান আলী যাদুঘরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দুর্লভ ও ঐতিহাসিক বস্তু সংগ্রহ ও সংরক্ষণের স্থানই যাদুঘর। প্রাচীনকাল থেকে রাজা-জমিদারদের দরবারে এসব নিদর্শন সংরক্ষিত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা প্রাতিষ্ঠানিক রূপ পায়। যাদুঘরে প্রাচীন স্থাপত্য, ধর্মীয় নিদর্শন, মুদ্রা, জীবজন্তুর নমুনা ও গ্রন্থাগারসহ নানা গুরুত্বপূর্ণ উপকরণ সংরক্ষিত থাকে।

সাধারণ সম্পাদক শিক্ষক ফয়সাল আহমেদ সিদ্দিকী বলেন, হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিচিহ্ন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুর রশীদ, মারুফ, আকাশ, সাকিব এবং মোহাম্মদ আলী তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন