ঠাকূরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
মো. আরফান আলী :
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকূরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।
মঙ্গলবার ১২মে দিবসটি পালনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালনে সকাল থেকেই বিভিন্ন নার্সিং, ম্যাটস ও মিডওয়াইফারী ইনস্টিটিউটদের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নিজস্ব ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে নিজ নিজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এর মধ্যে শহরের এস,কে নার্সিং কলেজের আয়োজনে কলেজের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার, চিকিৎসক মজিদা মুসফিকা, প্রশাসনিক কর্মকর্তা ইন্সট্রাক্টর লাবু হোসেন, রোকসানা রিমু, ইশিতা নাজনিন প্রমুখ।
একই সাথে শহরের হাজীপাড়ার দি নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট, হলপাড়ার মনোয়ারা নার্সিং, ম্যাটস কলেজ, হাজীপাড়ার হলি স্পিরিট নার্সিং ও মিডওয়াইফারী ইনস্টিটিউটসহ বেশ কিছু নার্সিং ও ম্যাটস কলেজের পক্ষ থেকে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী পালনের খবর পাওয়া যায়।
র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারী নার্সদের হাতে বিভিন্ন প্লাকার্ডে নানান স্লোগান যেমন, “নার্স আছে যেথায়, ভরসা আছে সেথায়”, “অসুস্থ প্রাণে নতুন আশা, নার্সিদের সেবায় ভালোবাসা”, “নার্স আছে সাথে, সাহস আসে হাতে”, “রোগীর মুখে হাসি ফোটাতে, নার্সরা আছে দিনে রাতে”, “মনবতার সেবার টানে, নার্স এগিয়ে সব খানে”, এ জাতীয় স্লোগানের ব্যানার ফেসটুন লক্ষ্য করা যায়। এছাড়াও নার্সিং কলেজগুলোতে দিবসটি পালনে বিকেলে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
This theme has been developed by JANABHUMIBARTA.