ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি, হত্যা চেষ্টা মামলার আসামিসহ গ্রেফতার-৯
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (কক্সবাজার):
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক ও সফল অভিযানে জুয়াড়ি, হত্যা চেষ্টা মামলার আসামি এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাও জব্দ করা হয়।
পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
জুয়া বিরোধী অভিযানে আটক ৫
১০ মে রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার এসআই (নিরস্ত্র) সনক কান্তি দাশের নেতৃত্বে একটি আভিযানিক দল ৩নং ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকায় শাহ আলমের বসতঘরে অভিযান চালায়।
অভিযানকালে অবৈধভাবে জুয়া খেলার সময় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
আবুল কালাম (৪৬), পিতা- তাজুল মুল্ক, পূর্ব ইউছুপেরখীল
শাহ আলম (৬০), পিতা- মৃত দুদু মিয়া, খোদাইবাড়ী
মোহাম্মদ সালাম (৫০), পিতা- হাকিম আলী, বাঁশঘাটা
শমসুল আলম (৫৮), পিতা- মৃত মো. হোসেন, পূর্ব ইউছুপেরখীল
কামাল হোসেন (৪৬), পিতা- মৃত কবির আহমদ, পূর্ব ইউছুপেরখীল।তাদের সবার বাড়ি ইসলামাবাদ ইউনিয়ন, ঈদগাঁও, কক্সবাজার এলাকায়।
এসময় তাদের হেফাজত থেকে ২ বান্ডেল তাস, জুয়ার হিসাব সম্বলিত কাগজপত্র এবং নগদ ২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’-এর ৪/৫ ধারায় ঈদগাঁও থানায় মামলা নং-০৯/৫৪, তারিখ ১০-০৫-২০২৬ রুজু করা হয়েছে।
হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
গত ৭ মে আউলিয়াবাদ এলাকায় আম চুরির প্রতিবাদ করায় সামশুল আলম (৫১) নামের এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিশেষ অভিযানে মামলার ৪ নম্বর আসামি মো. জাহেদ (২১), পিতা- নুরুল হুদা (পালক পিতা- ফরিদুল আলম), মাতা- সামিনা আক্তার, সাং- আউলিয়াবাদ, ৮ নম্বর ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়ন, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, হামলার সময় ভুক্তভোগীকে ধারালো দা ও লোহার রড দিয়ে গুরুতর জখম করা হয়েছিল।
পরোয়ানাভুক্ত ৩ আসামি আটক
একই দিনে ঈদগাঁও থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আদালতের জিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
জিআর পরোয়ানাভুক্ত আসামি:১. জসিম উদ্দিন (২৬), পিতা- জাকের আহমদ, মধ্যম মাইজপাড়া, ২ নম্বর ওয়ার্ড, ঈদগাঁও, কক্সবাজার।২. নুর আবছার (২০), পিতা- নুরুল হক, মধ্যম মাইজপাড়া, ২ নম্বর ওয়ার্ড, ঈদগাঁও ইউনিয়ন; বর্তমানে ঈদগাঁও বাসস্টেশন এলাকার আবু তাহের কোম্পানির ভাড়াঘরে বসবাসরত।
সিআর পরোয়ানাভুক্ত আসামি:
৩. দিদার, পিতা- মৃত মোক্তার আহাম্মদ, ভুতিয়ারপাড়া, ঈদগাঁও, কক্সবাজার।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। বিশেষ করে জুয়া, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের “জিরো টলারেন্স” নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
This theme has been developed by JANABHUMIBARTA.