কাঁটাতারের বেড়া দিতে চান শুভেন্দু? বাংলাদেশ সীমান্তে কেন
কাঁটাতারের বেড়া দিতে চান শুভেন্দু? বাংলাদেশ সীমান্তে কেন![]() |
| কাঁটাতারের বেড়া দিতে চান শুভেন্দু? বাংলাদেশ সীমান্তে কেন |
পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির নতুন মন্ত্রিসভা। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এটা না করা গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন ও সুরক্ষা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ মন্ত্রিসভার বৈঠক শেষে শুভেন্দু বলেন, ‘আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যে ভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হলো। ৪৫ দিনের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।’
শুভেন্দুর মতে, ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ অনুপ্রবেশ স্থায়ীভাবে বন্ধ করতে এই বেড়া দেওয়া অপরিহার্য। তিনি মনে করেন, অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ প্রবেশ করায় রাজ্যের জনতাত্ত্বিক পরিবর্তন ঘটছে এবং অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত হচ্ছে।
