যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে উত্তাল উত্তরাঞ্চল
নিজস্বপ্রতিবেদক জে.ডি.উজ্জ্বল:- জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার তিস্তামুখ ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জোরালো আওয়াজ তুলেছেন উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের আশায় নতুন সেতুর দাবি জানিয়ে আসছেন। স্থানীয়দের মতে, দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।
এলাকাবাসীর দাবি, বর্তমান যমুনা সেতুর উপর অতিরিক্ত চাপ কমাতে এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত সময়ের মধ্যে বাহাদুরাবাদ-তিস্তামুখ নৌপথ এলাকায় আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ আরও দ্রুত ও নিরাপদ হবে।
সচেতন মহল বলছে, দ্বিতীয় যমুনা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি উত্তরাঞ্চলের অর্থনীতি, শিল্প, কৃষি ও পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জনদুর্ভোগ লাঘব ও আঞ্চলিক উন্নয়নের স্বার্থে দ্
