শিরোনাম ::
শিরোনাম ::

আছিম টু ফুলবাড়িয়া সড়কের কাজের উদ্বোধন করেন জনাব কামরুল হাসান মিলন, এমপি

আছিম টু ফুলবাড়িয়া সড়কের উন্নয়ন
প্রকাশিত: | হালনাগাদ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

জনাব কামরুল হাসান মিলন, এমপি

প্রখর রোদ উপেক্ষা করে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি কামরুল হাসান মিলন

ফুলবাড়ীয়া প্রতিনিধি | ফুলবাড়ীয়া | মোঃ ইব্রাহীম খলিল

প্রখর রোদ উপেক্ষা করে আজ আছিম টু ফুলবাড়িয়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কামরুল হাসান মিলন এমপি।

দীর্ঘদিন ধরে এলাকাবাসীর প্রত্যাশিত এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সড়কটি সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

জনাব কামরুল হাসান মিলন, এমপি

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত সড়ক যোগাযোগ একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম। তাই এই উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

📍 স্থান: আছিম টু ফুলবাড়িয়া রোড

©️ Mir Zahidur Rahman

®️ প্রতিবেদন: মোঃ ইব্রাহীম খলিল

━━━━━━━━━━━━━━━
📢 জনভূমি বার্তা
📰 মাটি ও মানুষের খবর

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন