শিরোনাম ::
শিরোনাম ::

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় মেধাবী ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় মেধাবী ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 মোঃ সাব্বির হোসেন চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২ জন মেধাবী ছাত্র মৃত্যুবরণ করেছে। এ দূর্ঘটনাটি ৩০ মে শনিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার সামনে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গারোডাঙ্গী ব্রীজের পূর্বে ঘটেছে। এ ঘটনায় উভয় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

প্রত্যক্ষদর্শিগণ ও হাইওয়ে থানা সুত্রে জানা গেছে, উপজেলার রাণীরবন্দর নিবাসী দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আশরাফুল খালেদ সাগর এর একমাত্র ছেলে ও আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ও তার বন্ধু উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়ার দুলাল হোসেনের ছেলে রিয়াদ (১৮) মোটরসাইকেল যোগে সৈয়দপুর থেকে রানীরবন্দর আসার পথে বিপরীত দিক দশমাইল থেকে সৈয়দপুরগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই ছাত্র গুরুতর আহত হলে স্থানীয়রা ও পরিবারের লোকজন দ্রুত তাদের রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাত ৮ টায় তাদের মৃত্যু ঘোষনা করেন। 

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নির্মল চন্দ্র মোহন্ত বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেল থানার হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আবেদন করলে দ্রুত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন