শিরোনাম ::
শিরোনাম ::

ফুলতলার উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি.

প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খুলনা জেলা প্রতিনিধি 


আজ ১৮ মে ২০২৬, সোমবার খুলনার ফুলতলা উপজেলার গ্রামীণ রাস্তাঘাট টেকসই ও আধুনিকায়নের লক্ষ্যে HBB করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও উদ্বোধন করেন খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব, মোহাম্মদ আলি আসগার লবি এমপি।


প্রকল্পের বিবরণ:-

গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে (২য় পর্যায়, ৩য় সংশোধিত) মোট ১,০৯,৮৪,৭২১.২২ টাকা কার্যদেশ মূল্যে এই সড়কগুলোর সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে:


১. ফুলতলা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তালিমুল কুরআন নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত ৫০০ মিটার রাস্তা।


২. দামোদর ২নং ওয়ার্ডের আলকা রেলগেট হইতে দামোদর রেলগেট অভিমুখী ৫০০ মিটার রাস্তা।


৩. ফুলতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যুগ্নিপাশা এতিমখানার রেলক্রসিং হইতে শেষ সীমানা অভিমুখী ৫০০ মিটার রাস্তা।


এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ জামাল হুসাইন

(উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

 জনাব সুচি রানী সাহা

 (উপজেলা নির্বাহী অফিসার, ফুলতলা, খুলনা)


মাননীয় এমপি জনাব আলী আজগর বলেন,

এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে আমাদের এই উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন,

আপনাদের দোয়া ও সমর্থনই আমাদের পথ চলার শক্তি।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন