শিরোনাম ::
শিরোনাম ::

জামালপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জামালপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 জাহাঙ্গীর আলম জামালপুর-ঃ

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে নরুন্দি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের হলরুমে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জনাব জিল্লুর রহমান তরফদার। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মশিউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ উলামা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ আজও দেশের কোটি মানুষের হৃদয়ে প্রেরণার উৎস হয়ে রয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান মিঠুল, সাবেক সভাপতি,প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তিনি তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়াউর রহমানের আদর্শের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন এমদাদুল হক, সভাপতি, নরুন্দি ইউনিয়ন বিএনপি; তারা মিয়া ভুট্টো, সাংগঠনিক সম্পাদক, নরুন্দি ইউনিয়ন বিএনপি; নরুল্লা, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক; মোস্তফা কামাল বিদ্যুৎ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নরুন্দি ইউনিয়ন যুবদলসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ঐতিহাসিক ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ জিয়ার আদর্শ বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন নরুন্দি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিয়ান কবির (শিপন) 

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি এবং গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।

নরুন্দি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে এবং জাতীয়তাবাদী চেতনাকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন