শিরোনাম ::
শিরোনাম ::

পাখির বাচ্চার প্রলোভনে ডেকে নিয়ে শিশু রাফিকে হত্যার অভিযোগ, মুক্তাগাছায় উত্তেজনা

পাখির বাচ্চার প্রলোভনে ডেকে নিয়ে শিশু রাফিকে হত্যার অভিযোগ, মুক্তাগাছায় উত্তেজনা
প্রকাশিত: | হালনাগাদ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

পাখির বাচ্চার প্রলোভনে ডেকে নিয়ে শিশু রাফিকে হত্যার অভিযোগ, মুক্তাগাছায় উত্তেজনা

ময়মনসিংহ প্রতিনিধি | মুক্তাগাছা

যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা বই-খাতা, সেই বয়সেই ছোট্ট রাফিকে যেতে হলো মাটির নিচে। পাখির বাচ্চা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পানিতে চুবিয়ে ঘাড় মটকিয়ে হত্যার পর মরদেহ সেফটিক ট্যাংকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের নৃশংস ঘটনা সমাজের নিরাপত্তা ব্যবস্থা ও মানবিক মূল্যবোধকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ছোট্ট রাফির মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এমন মুক্তাগাছা চাইনি। আমরা বেঁচে থাকতে মুক্তাগাছাকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেব না। ৫ আগস্টের পূর্বেও আমরা রাজপথে ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে এখনও আছি, থাকবো।”

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

━━━━━━━━━━━━━━━
📢 জনভূমি বার্তা
📰 মাটি ও মানুষের খবর

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন