টেকনাফ ঝর্ণা চত্বরে টমটম থেকে চাঁদা আদায়ের অভিযোগে উত্তেজনা, জবাবদিহিতা চাইলেন সাধারণ মানুষ
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলার ঝর্ণা চত্বর স্টেশনে টমটম চালকদের কাছ থেকে পুনরায় চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণ ও চালকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্টেশনে মাইকিং করে টমটম থেকে চাঁদা আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, নির্বাচনের আগে সংশ্লিষ্ট ব্যক্তিরা জনগণের কাছে গিয়ে চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে আবারও চাঁদা আদায়ের উদ্যোগ নেওয়ায় প্রশ্ন উঠেছে জনমনে।
এ বিষয়ে ক্ষুব্ধ চালক ও এলাকাবাসী জানান, “ভোটের আগে সাধারণ মানুষের কাছে পায়ে ধরে বলেছিল চাঁদাবাজি করবে না। এখন কেন আবার মাইকিং করে চাঁদা তোলার ঘোষণা দেওয়া হলো—এটাই সাধারণ মানুষের প্রশ্ন।”
.jpg)