শিরোনাম ::
শিরোনাম ::

ভূরুঙ্গামারীতে রংপুর মেইল বাস চালু রাখার দাবিতে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ভূরুঙ্গামারীতে রংপুর মেইল বাস চালু রাখার দাবিতে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 স্টাফ রিপোর্টার, হাসান মাহমুদ জয় 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়মিত বাস চলাচল চালু রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তিন দিক থেকে ভারত বেষ্টিত অবহেলিত ভূরুঙ্গামারী উপজেলা থেকে সরাসরি রংপুরগামী মেইল বাস সার্ভিস দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১ জানুয়ারি পুনরায় চালু হয়। কিন্তু কিছু কুচক্রী মহলের প্ররোচনায় আগামী ১ জুন থেকে কুড়িগ্রাম মটর মালিক সমিতি কোনো কারণ ছাড়াই এই মেইল বাস সার্ভিসটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই জনবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উত্তর ধরলা মটর মালিক সমিতির সেক্রেটারি স্বপন কুমার সাহা তার বক্তব্যে জানান, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আমরা রংপুর মেইল বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছিলাম। প্রথমে কুড়িগ্রাম মটর মালিক সমিতি আপত্তি জানালেও, পরবর্তীতে কুড়িগ্রাম মালিক সমিতির ৯টি ও ভূরুঙ্গামারীর ৬টিসহ মোট ১৫টি বাস দৈনিক চলাচল করার শর্তে এই মেইল বাস সার্ভিসটি শুরু হয়। কিন্তু হঠাৎ করেই কোনো যৌক্তিক কারণ ছাড়াই ১ জুন থেকে এটি বন্ধের পাঁয়তারা চলছে। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ মেইল সার্ভিস চালু রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, এই অঞ্চলের সর্বস্তরের মানুষের চিকিৎসাসেবা, ব্যবসা ও যাতায়াতের কল্যাণে এই বাস সার্ভিসের প্রয়োজনীয়তা অপরিসীম। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন থেকে বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, ইতিমধ্যে কুড়িগ্রাম এবং রংপুর বাস মালিক সমিতির নেতাদের জনগণের দাবির বিষয়টি জানানো হয়েছে। যেকোনো মূল্যে ভূরুঙ্গামারী-রংপুর মেইল সার্ভিস চালু রাখতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই দাবি মেনে নেওয়া না হলে উপজেলাবাসীকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এবং কুড়িগ্রাম মালিক সমিতির কোনো বাস ভূরুঙ্গামারীতে ঢুকতে দেওয়া হবে না। মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সোনাহাট ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, উত্তর ধরলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ বাঁশি, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান বাবলা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মিজান, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক এবং শিবির নেতা রোকনুজ্জামান ও আল মামুন

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন