শিরোনাম ::
শিরোনাম ::

পলাশে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, প্রতিবাদে অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ।

পলাশে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, প্রতিবাদে অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ।
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে আশিক ভূইয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ শনিবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে ভাঙচুর ও অগ্নিকান্ডের ঘটনায় ঘটে। এর আগে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। নিহত আশিক মাঝেরচর গ্রামের মনির ভূইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার বিকেলে আশিকের সাথে প্রতিবেশি ইউনূস মিয়ার ছেলে সাগর ও তার ছোটভাই সোহাগ মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে সোহাগ ও সাগর দলবল নিয়ে আশিকের উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় আশিক। এসময় বাধা দিতে গিয়ে আহত হয় রুহুল আমিন ও ইলিয়াছ নামে আরো দুই যুবক। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আশিকের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তিজিত গ্রামবাসী অভিযুক্ত সোহাগ ও সাগর মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও অগিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন