শিরোনাম ::
শিরোনাম ::

রাঙামাটির কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের বিদায় অনুষ্ঠানে

জনভূমি বার্তা নিউজ
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


 আমির হোসেন সোহেল :-

রাঙামাটির কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নিজ কর্মগুণ, সততা ও আন্তরিকতার মাধ্যমে তিনি কাপ্তাইবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। দায়িত্ব পালনকালে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি। একজন বন্ধুসুলভ ও মানবিক কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন রুহুল আমিন।


সোমবার (১১ মে) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সম্মিলিত বিদায় উদযাপন পরিষদের আয়োজনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, হেডম্যান, কারবারি, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সম্মিলিত বিদায় উদযাপন পরিষদের আহ্বায়ক ও কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু।


অনুষ্ঠানে বিদায়ী ইউএনও রুহুল আমিন ছাড়াও বক্তব্য রাখেন বিদায় উদযাপন পরিষদের সদস্য সচিব ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।


বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও রুহুল আমিন কাপ্তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। সাধারণ মানুষের সমস্যা সমাধানে তিনি সবসময় আন্তরিক ছিলেন। তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণ দীর্ঘদিন কাপ্তাইবাসীর মনে স্মরণীয় হয়ে থাকবে।


অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও রুহুল আমিনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন