টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারে হাজি মো: হোছাইনের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আটক ১
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (টেকনাফ প্রতিনিধি):
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় হাজি মো: হোছাইনের বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো: আলী ও জামালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গভীর রাতে হাজি হোছাইনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির প্রধান গেট ভাঙচুর করে এবং পাশের দোকানে হামলা চালিয়ে মালামাল লুটপাট করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী মো: আলী (পিতা: জকির আহমদ) কে আটক করেছে পুলিশ। তবে ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ভুক্তভোগীরা হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত সকলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
