শিরোনাম ::
শিরোনাম ::

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাটের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর:

প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (টেকনাফ, কক্সবাজার)।


কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী ও ডাকাত চক্রের হামলার শিকার হয়েছেন সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাট। এ সময় হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।


জানা গেছে, সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে গেলে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে সাংবাদিক সম্রাটের ওপর হামলা চালায়। হামলার সময় তাঁকে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, সত্য প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। সংবাদকর্মীরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র জনগণের সামনে তুলে ধরতে কাজ করেন। তাই পেশাগত দায়িত্ব পালনকালে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সচেতন মহল মনে করছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে একটি স্বার্থান্বেষী মহল বারবার হামলা, ভয়ভীতি ও নির্যাতনের পথ বেছে নিচ্ছে। কিন্তু এ ধরনের হামলা সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে পারবে না।


ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজ এবং সচেতন নাগরিকরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন