শিরোনাম ::
শিরোনাম ::

বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ১৩ জন আটক

বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ১৩ জন আটক
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ও চাম্বল ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টা থেকে বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। এ সময় পুলিশের একাধিক টিম মোটরসাইকেলযোগে চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, জনবহুল স্থান ও অপরাধপ্রবণ পয়েন্টে অভিযান চালায়। একই সময়ে রামদাস মুন্সীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দলও পৃথকভাবে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও জুয়ার সঙ্গে জড়িত মোট ১৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য এবং অনলাইন জুয়ার বিভিন্ন তথ্যপ্রমাণ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে মাদক মামলায় এবং বাকিদের জুয়া আইনে সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করেন।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন,

“সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ামুক্ত রাখতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বাঁশখালী থানা পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন