শিরোনাম ::
শিরোনাম ::

চিরিরবন্দরে ডাম্প ট্রাক-অটোর মুখোমুখি সং*ঘর্ষের জেরে বিক্ষুব্ধ জনতার ডাম্প ট্রাকে আগুন।

চিরিরবন্দরে ডাম্প ট্রাক-অটোর মুখোমুখি সং*ঘর্ষের জেরে বিক্ষুব্ধ জনতার ডাম্প ট্রাকে আগুন।
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 দিনাজপুরের চিরিরবন্দরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কের বেপরোয়া গতিতে আসা ডাম্প ট্রাককের ধাক্কায় আটোতে থাকা ৪ জনের গুরুতর আহত হওয়ার ঘটনায় ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর মহিলা কলেজ রোডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আজ ২৪ মে রবিবার বেলা ১২ টায় ডাম্প ট্রাক-অটো এর মুখোমুখি সং*ঘর্ষ ঘটে। পরবর্তীতে ডাম্প ট্রাক ড্রাইভার এর অসচেতনতার কারণে এক্সিডেন্টই সংঘটিত হয় এর জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আ'গুন ধরিয়ে দেয়। এসময় দশমাইল-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।

স্থানীয় একজন জানান দশমাইল থেকে আসা বেপরোয়া গতিতে চলা ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুষিরবন্দর-দশমাইলগামী ব্যাটারি চালিত আটোকে সরাসরি ধাক্কা দিলে অটো দুমড়ে মুচড়ে যায় এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে এবং দুর্ঘটনাগ্রস্থ ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে উত্তেজিত জনতা ট্রাক চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছো বর্তমানে ঐস্থানে উত্তেজনা বিরাজ করছে।

অপরদিকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে গেলে স্থানীয়দের বাঁধার মুখে ফিরে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের বর্তমানে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে , ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন