শিরোনাম ::
শিরোনাম ::

শেরপুর চমকে দিলো দেশকে ,২০ বছরের হৃদয় হাসানের ‘অ্যাডমিশন হিরো’

শেরপুর চমকে দিলো দেশকে ,২০ বছরের হৃদয় হাসানের ‘অ্যাডমিশন হিরো’
প্রকাশিত:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 মাত্র ২০ বছর বয়সে শ্রীবরদীর জানকিখিলা গ্রামের হৃদয় হাসান বানিয়ে ফেলেছেন ভর্তিযোদ্ধাদের জন্য ডিজিটাল হাতিয়ার ‘অ্যাডমিশন হিরো’ অ্যাপ।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন দেখা লাখো শিক্ষার্থী এখন এক অ্যাপেই পাবে বিগত বছরের প্রশ্নব্যাংক, মডেল টেস্ট, প্রস্তুতি যাচাই আর ব্যাখ্যাসহ গাইডলাইন। যাদের কোচিংয়ের মোটা টাকা নেই, গ্রাম থেকে শহরে যাওয়ার সুযোগ নেই তাদের জন্য হৃদয়ের অ্যাপ এখন গুগল প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রি।

আরও বড় কথা, ভবিষ্যতে পেইড হলেও ফি থাকবে নামমাত্র। আর গরিব-সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ‘অ্যাডমিশন হিরো’ আজীবন ফ্রি থাকবে, কথা দিয়েছেন হৃদয়।

এক্সাম হিরোর সাব-ব্র্যান্ড এই অ্যাপে মেন্টর হিসেবে আছেন মেডিকেল-বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা। অন্য-উদ্যোক্তা রাব্বি হাসান ও সাখাওয়াত আবদীন ছাইদকে নিয়ে হৃদয়ের স্বপ্ন: আর্থিক বা ভৌগোলিক বাধায় যেন আর কোনো মেধা থেমে না থাকে।

শ্রীবরদী সরকারি কলেজ থেকে জিপিএ ৪.৫০ পাওয়া এই তরুণ প্রমাণ করলেন, শেরপুর প্রযুক্তিতে পিছয়ে নেই।


ছবি ও তথ্য: সংগৃহীত

জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
This theme has been developed by JANABHUMIBARTA.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন