প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
রক্তসৈনিক আনসার ভিডিপি শেরপুর টিমের পক্ষ থেকে মানবিক সহায়তা
ভাইরাল সেই বাক প্রতিবন্ধী পরিবারের পাশে রক্তসৈনিক আনসার ভিডিপি শেরপুর📅 তারিখ: ১৭ জুলাই ২০২৬
আজ নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক সংলগ্ন এলাকার এক অসহায় বাক প্রতিবন্ধী মা ও তাঁর দুই এতিম সন্তানের মুখে সামান্য হলেও হাসি ফোটানোর উদ্দেশ্যে রক্তসৈনিক আনসার ভিডিপি শেরপুর টিম কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও উপহারসামগ্রী প্রদান করেছে।
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল—
🌾 চাল, ডাল, চিনি, ভোজ্যতেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং শিশুদের জন্য খেলনা, গেঞ্জি ও প্যান্ট।
মানবতার সেবায় তাদের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের আরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে—এটাই তাদের প্রত্যাশা।
জনভূমি বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
